সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কেন তথ্য চায়নি, তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
- পুলিশ সুপারের মোবাইল জব্দ, রাখা হয়েছে নজরদারিতে
- * * * *
- গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
- * * * *
- কয়েদির পেটে অস্ত্রপচার বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ত্রু-ইটের টুকরা
- * * * *
- ইংল্যান্ডের আগে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলার লক্ষ্য বিসিবির
- * * * *
- দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সুইডেনের নতুন সিদ্ধান্ত
- * * * *
শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
দুই বছর বিরতির পর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ বাসছে আজ বৃহস্পতিবার ।ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে এতে আলোচনা হবে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে এই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিলো বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ৪শ’তম ম্যাচ। আর এমন মাইলফলকের ম্যাচে বাংলাদেশ ১০৫ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। একইসাথে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হলো বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, তারা (সুইজারল্যান্ড) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হতে চান এবং তারা এই বহুপাক্ষিক ফোরামে শান্তি, আন্তর্জাতিক আইন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য উন্মুখ।
সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের জন্য মূল বেতনের ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেয়ার দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯৮ জনের দেহে।ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩০৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৮ হাজার ৬৮ জন।