‍

বেলারুস ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার মেয়াদ বাড়লো

বেলারুস ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার মেয়াদ বাড়লো

ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লক্ষাধিক সৈন্য মোতায়েন করার পশ্চিমা নেতাদের ভাষায় "যে কোন সময়" সামরিক অভিযানের আশংকার মধ্যেই আজ বেলারুস বলেছে - রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, ইউক্রেনে উত্তেজনার কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে।

ফের বড় পর্দায় কিং খান

ফের বড় পর্দায় কিং খান

২০১৮ সালের পর লম্বা বিরতি৷ ৪ বছর পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান৷‘পাঠান'-এর কিছু অংশের শুট শুরু হয়েছিল আগেই৷এবার চলচ্চিত্রের বাকি অংশের শুট শুরু হচ্ছে৷ ইউরোপে ছবির শুটিং হওয়ার কথা৷ 

সমর্থকদের বিদ্রুপ আর জাতীয় দলে 'অবহেলা' কীভাবে সামাল দেন ইমরুল কায়েস

সমর্থকদের বিদ্রুপ আর জাতীয় দলে 'অবহেলা' কীভাবে সামাল দেন ইমরুল কায়েস

২০১৯ সালের পর থেকে জাতীয় দলে ডাক পাননি, তবে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ- ২০২২ শিরোপা জয়ের পর আবারও আলোচনায় এসেছেন ইমরুল কায়েস।

করোনায় আরও ২১ জনের মৃত্যু

করোনায় আরও ২১ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছেন মোট এক হাজার নয় শ’ ৮৭ জন।রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির আরো বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির আরো বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক ভাবে সাবলম্বীতা অর্জনের পাশাপাশি দেশের ভাষা সাহিত্য সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে আরো বিকশিত করায় তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বর-সহ মৃত ৯

নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বর-সহ মৃত ৯

বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হল বর-সহ ৯ জনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

‘জয় বাংলা’-কে  জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : র‌্যাব ডিজি

শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : র‌্যাব ডিজি

শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র‌্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

করোনায় আরো ১৩ জনের মৃত্যু

করোনায় আরো ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের শরীরে।