‍

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ রবিবার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন রক্ত ও সম্পদ দিয়ে নিজেকে বাঁচাতে চান নেতানিয়াহু, দাবি আরাগচির

মার্কিন রক্ত ও সম্পদ দিয়ে নিজেকে বাঁচাতে চান নেতানিয়াহু, দাবি আরাগচির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ‘পলাতক ব্যক্তি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, বিচার এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদকে ঝুঁকির মুখে ফেলছেন।

প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের

প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা স্থগিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। 

সিলেটে ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ হচ্ছে

সিলেটে ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ হচ্ছে

সিলেট অঞ্চলে উৎপাদিত অনেক কৃষিপণ্য রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু যথা যথা সংরক্ষণ ও প্যাকেজিংয়ের পর্যাপ্ত সুবিধার অভাবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বাংলাদেশ বঞ্চিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে না। অথচ সিলেটে উৎপাদিত গোয়ালগাদ্দা শিম, জারা লেবু ও নাগা মরিচ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। হাওরের দেশি মাছও যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে।

নকল ওয়েবসাইটে চাকরির ফাঁদ, ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

নকল ওয়েবসাইটে চাকরির ফাঁদ, ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

প্রতিষ্ঠানের অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা আত্মসাতের অভিযোগে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নেদারল্যান্ডসভিত্তিক একটি ওয়েবসাইট নকল করে সংঘবদ্ধ চক্রটি প্রতারণার ফাঁদ তৈরি করেছিল বলে জানিয়েছে সংস্থাটি। গত ৮ অক্টোবর রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরই পরিত্যক্ত, ফাঁকা

শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরই পরিত্যক্ত, ফাঁকা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ৮.৯ একর সরকারি খাস জমিতে আওয়ামী লীগ সরকার গড়ে তোলে ঢাকা বিভাগের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প, যার নাম দেওয়া হয় ‘নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প’। ২০২৩ সালে কথিত ১৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। 

কন্যাশিশুর ক্ষমতায়নেই আগামীর বাংলাদেশ

কন্যাশিশুর ক্ষমতায়নেই আগামীর বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার ১৬ বছর বয়সী তাহমিনার সামনে তখন দশম শ্রেণির পড়াশোনা। কিন্তু পরিবারের আর্থিক সংকট ও বাবার অসুস্থতার কারণে হঠাৎ করেই বদলে যেতে বসেছিল তার ভবিষ্যৎ।

পড়াশোনার বদলে পরিবার তার বিয়ের কথা ভাবতে শুরু করে। বিয়ের কথা শুনে ভেঙে পড়ে তাহমিনা। তবে বিয়ে মেনে না নিয়ে নিজের কথা জানানোর সিদ্ধান্ত নেয় কিশোরীটি। ২০২৩ সালে ইউনিসেফের এক প্রতিবেদনে এ গল্পটি উঠে আসে।

২০০ বছরে প্রথমবার মৃত্যুদণ্ড, অলৌকিকভাবে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক আবারও কারাগারে

২০০ বছরে প্রথমবার মৃত্যুদণ্ড, অলৌকিকভাবে বেঁচে ফেরা ক্রিস্টা পাইক আবারও কারাগারে

যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের এক অভূতপূর্ব ও ব্যর্থ চেষ্টার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ফের কারাগারে ফিরে গেছেন কয়েদি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর ৫০ বছর বয়সী এই বন্দির দেহে পরপর দুবার পেন্টোবার্বিটাল নামের প্রাণঘাতী বিষাক্ত তরল প্রয়োগ করা হলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তিনি জ্ঞান ফিরে পান এবং কথা বলতে শুরু করেন।