‍

ব্যাংকের মালিক হচ্ছেন ক্রিকেটার সাকিব

ব্যাংকের মালিক হচ্ছেন ক্রিকেটার সাকিব

ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাঁকড়া চাষের পর এবার ব্যাংকিং খাতে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। সম্প্রতি পিপলস ব্যাংকের পরিচালক পদে আবেদন করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার এবং তার মা শিরিন আক্তার।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেন।

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার বেলা সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একাত্তর আর বাংলাদেশ নিয়ে কী ভাবছে আজকের পাকিস্তান?

একাত্তর আর বাংলাদেশ নিয়ে কী ভাবছে আজকের পাকিস্তান?

রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার নামে ১৯৭১ সালে দেশের বাঙালি নাগরিকদের বিরুদ্ধে চরম হত্যা নির্যাতনের পথ নিয়েও বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের তৎকালীন শাসকগোষ্ঠী।

রাষ্ট্রপতির ইসি গঠনের সংলাপ শুরু সোমবার

রাষ্ট্রপতির ইসি গঠনের সংলাপ শুরু সোমবার

 রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, ‘রাষ্ট্রপতি একটি, ‘স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর’ একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রোববার অথবা সোমবারই আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে।’

পাবনায় নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র হত্যার ঘটনায় দু’টি মামলা, আটক ৫

পাবনায় নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র হত্যার ঘটনায় দু’টি মামলা, আটক ৫

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিযয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।সোমবার রাতে নিহত নাছিমের পিতা নায়েব আলী ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান বাদী হয়ে এ দু’টি মামলা করেন।

যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

র‍্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা ও সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এমন নয় যে যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক। এমন অনেক উদাহরণ আছে। আমরা আশা করি, তারা সিদ্ধান্তের পরিবর্তন করবে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলবে।’

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা  আরও  কমবে

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমবে

আগামী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।