‍

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কঙ্গো নদীতে নৌকাডুবিতে এক শ’রও বেশি লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে।ডি আর কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

চাঁদপুরে ৭৫ কেজি মা ইলিশ ৫৫ লাখ মিটার জালসহ ৩১ জেলে আটক

চাঁদপুরে ৭৫ কেজি মা ইলিশ ৫৫ লাখ মিটার জালসহ ৩১ জেলে আটক

চাঁদপুরের পদ্মা- মেঘনায় প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে চাঁদপুর  নৌ-পুলিশ।  শনিবার অভিযানের ষষ্ঠ দিন ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত চলা নৌ-পুলিশের এ অভিযানে ৭৫ কেজি মা ইলিশ ৫৫ লাখ মিটার কারেন্ট জালসহ ৩১ জেলেকে আটক করা হয়। 

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।

তুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

তুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।

আগামী ৭২ ঘন্টায় আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা

আগামী ৭২ ঘন্টায় আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গ্লাসগোর জলবায়ু সম্মেলনে কী হবে?

গ্লাসগোর জলবায়ু সম্মেলনে কী হবে?

স্কটল্যান্ডের গ্লাসগোতে পহেলা নভেম্বর থেকে যে জলবায়ু সম্মেলন শুরু হচ্ছে তার সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা কতটা কাজ করবে।

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৭১১ জন।

ইসি গঠনে ‘উচ্চকক্ষ’ চান বিশিষ্টজনরা

ইসি গঠনে ‘উচ্চকক্ষ’ চান বিশিষ্টজনরা

নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে সরকার ও বিরোধী দলের প্রস্তাবের সংকট উত্তরণে জাতীয় সংসদে ‘উচ্চকক্ষ’ গঠন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, এ পদ্ধতি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে।

বাংলাদেশকে দুই লাখ টিকা উপহার দেবে রোমানিয়া

বাংলাদেশকে দুই লাখ টিকা উপহার দেবে রোমানিয়া

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ ঘোষণা দেন।