গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়েছে। এই ম্যাচ সিরিজের ১-১ সমতায় ফিরল জিম্বাবুয়ে। রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
১০মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে অংশ নেবেন আব্দুল্লাহ হেল বাকি। নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নেবেন যথাক্রমে জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম। আর্চারিতে নারী একক ও পুরুষ এককে খেলতে যাচ্ছেন যথাক্রমে দিয়া সিদ্দিকী এবং রোমান সানা। অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন মোহাম্মদ জহির রায়হান।
প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় ম্যাচে বেশ শক্ত অবস্থানে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিকরা। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭ রান।
হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির।
ভারতের দন্ত চিকিৎসক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছেন, স্কেলিংয়ে দাঁতের মোটেই কোনও ক্ষতি হয় না। বরং লাভই হয়। দাঁতের ফাঁকে ময়লা জমে। যাকে দাঁতের পাথর বলা হয়। এগুলি জমে থাকলেই দাঁতের ক্ষতি হয়। পরিষ্কার করে দিলে কোনও ক্ষতি হয় না।
করোনার সংক্রমণরোধে শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে এই বিধিনিষেধের মধ্যেও সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।
দেশে একদিনে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৮৫জনে।
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো শুরু হচ্ছে ঢাকামুখী মানুষের স্রোত। শুক্রবার ভোর থেকে আবারো দু’সপ্তাহের কঠোর লকডাউন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার গ্রাম ছেড়ে ঢাকামুখী হচ্ছে কর্মজীবিরা।