স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রথমবারের মতো বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছেন।
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও নোবেল জয়ের ২০ বছর উদযাপন উপলক্ষে ২৪০ জন স্বাবলম্বী সদস্য ও ৪০ জন শ্রেষ্ঠ কর্মীকে মর্যাদাপূর্ণ ‘গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার’ দেওয়া হয়েছে।
ঢাকা-ভৈরব রেললাইনের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আঁড়িখোলা রেলস্টেশন। প্রায় অর্ধশত ট্রেনের মধ্যে মাত্র সাতটি ট্রেনের দুই মিনিট করে স্টপেজ আছে এখানে।
নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে সাইবার হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে মো. রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।