মার্কিন যুক্তরাষ্ট্রের আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে জন লুইসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য লুইসকে নিয়োগ দেওয়া হয়েছে।
দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।
২০২০ সালে সর্বমোট ৪ হাজার ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন।
ভারত সরকার বলছে, যে দুটি কোভিড ভ্যাকসিনকে তারা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে, সেই দুটি রপ্তানি করতে `কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি’।
ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। ভারতের সেরাম ইনস্টিটিউশনে তৈরি টিকা বাংলাদেশ পাওয়া না পাওয়ার খবর ছড়ানোর পরই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আশ্বস্ত করলেন বাংলাদেশকে।
শীতের সময়ে অনেক কারণে নাক বন্ধের সমস্যা হয়ে থাকে। দেখা যায়, কিছু সময় নাকের একদিক বন্ধ থাকে। তবে ঠাণ্ডা লাগার কারণে নাক দিয়ে সর্দি ঝরে, নাকে গন্ধ ঠিক মত পাওয়া যায় না অনেক সময়।
বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় জাতীয়ভাবে টিকাদানের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।