লেবাননে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসার জন্য বৈরুতের দূতাবাসে আবেদন করলেও তাদের ফেরানোর ব্যাপারে এখনো নিশ্চিত কোন তথ্য দিতে পারছে না সরকার।
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে দুই ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এবার ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। গত বছর এই অবস্থান ছিল ১৩৫ তম।
বাংলাদেশ নিজেই সার আমদানিকারক দেশে। তবে বন্ধুপ্রতীম দেশ নেপালের জরুরি প্রয়োজনে সেদেশে ৫০ হাজার টন ইউরিয়া সার রপ্তানি করছে বাংলাদেশ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি কোভিড পজিটিভ বলে রেজাল্ট এসেছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের অর্থনীতিকে আরো সংহত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেছেন, প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু-চেইন আরও সমৃদ্ধ করতে পারে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রামারবাগ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন।
অর্ধশত বছর পর নীলফামারীর চিলাহাটি এবং ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগের পথ খুললো। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকেই চলবে রেল প্রথমে পণ্যবাহী ট্রেন চললেও আগামী ২৬ মার্চ থেকে এ পথ দিয়ে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
চীনের মহাকাশযান চ্যাং'ই৫ চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে (জিএমপি সময় বুধবার ১৭:৩০) ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে যানটি।