তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখার লাগানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল হংকং চায়না। প্রথমার্ধে ম্যাট ওরের গোলের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হংকং।
মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সে করে ছাগল পরিবহন করা হয়।
মাঝ-আকাশে সহ-পাইলটের ভয়াবহ এবং প্রাণঘাতী আক্রমণের মুখে পড়েও অসীম সাহসিকতা, ঠান্ডা মাথার সিদ্ধান্ত ও বীরত্বের মাধ্যমে যাত্রীদের জীবন রক্ষা করায় ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘বিশ্বনায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার স্মিত মাচ্ছারকে সরাসরি টেলিফোন করে তার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই বীরত্বপূর্ণ কাজের জন্য ইসরায়েল, ভারতসহ পুরো বিশ্বের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া ২২টি অনলাইন প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের প্রলোভনে অর্থ লেনদেন থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে এক কিশোরকে বেঁধে মারধর করা হয়। মারধরের সেই ভিডিও শনিবার (৩ অক্টোবর) সন্ধায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ওই কিশোর বয়স ১৭ বছর। আহত কিশোরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির দিঘলদি গ্রামে।
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছেন। কুঁচকে গেছে চামড়া, কমেছে দৃষ্টিশক্তি। হাঁটার গতিও আগের মতো নেই। যে বয়সে সন্তানের স্নেহের ছায়ায় নিশ্চিন্তে থাকার কথা, সেই বয়সে মাথায় ৭-৮ কেজি পাপড়ের গামলা তুলে রাস্তায় নামছেন আশির ঊর্ধ্ব আব্দুস সামাদ। এক গলি থেকে আরেক গলিতে ঘুরে ঘুরে বিক্রি করছেন পাপড়। প্রতি পিস ১০ টাকা। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই জোটে তার খাবার।