পাবনার ভাংগুড়ায় রাস্তা কেটে দোকান নির্মাণ করার অভিযোগ ওঠেছে দু’ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া।
মোঃ আবু সুফিয়ান সিফাত-
গত এক যুগে বাংলাদেশ ফুটবলের কতটা অবনতি হয়েছে তা একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরা যাক। দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশীপের কথাই ধরা যাক, ২০০৮ থেকে এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ৫ বার।
‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানি হবে, সেটি যেন নেদারল্যান্ডসের দ্য হেগের পরিবর্তে অন্য কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশে আদালত বসিয়ে করা হয়, সে রকম একটি আবেদন পেশ করা হয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতার কথা মনে আছে নিশ্চয়ই। কীভাবে গোটা সাম্রাজ্যের ধুলো ঢাকার বদলে রাজাকে নিজের পা ঢাকার পরামর্শ দিয়েছিলেন বৃদ্ধ।