আগামী ৩১ মে থেকে ‘সীমিত পরিসরে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে।
টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজ ব্যবস্থায় খোলা থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ২৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।
করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহের কিট তৈরি করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকরা। দেশে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া (ভিটিএম) কিট তৈরি করেছেন ডিআরআইসিএম ল্যাবের বিজ্ঞানীরা।
ঈদের ছুটি শেষে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।
দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকবে বলে ধারণা করছে করছে আইইডিসিআর।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কয়েকদিনে করোনা পরিস্থিতি আরো কঠিন হবে। জন্য সবাইকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩১ মে। ৭ দফায় এ ছুটি বাড়ানো হয়েছিল। বন্ধ ছিল সারাদেশের গণপরিবহন। ৩১ মে অফিস খোলার দিন থেকে গণপরিবহনও সীমিত পরিসরে চলাচল শুরু হবে।