‍

৪৮ ঘণ্টার অবরোধ চলছে

৪৮ ঘণ্টার অবরোধ চলছে

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১২ জায়গায় আগুন লাগানো হয়েছে। তার মধ্যে ৯টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়েছে।

সাতক্ষীরায় ২ হাজার ৩৪০ কোটি টাকার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা

সাতক্ষীরায় ২ হাজার ৩৪০ কোটি টাকার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা

সাতক্ষীরায় চলতি মৌসুমে সরকারিভাবে বাগদা চিংড়ি উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার টন। যার বাজারমূল্য ধরা হয়েছে ২ হাজার ৩৪০ কোটি টাকার ওপরে। এরই মধ্যে উৎপাদন লক্ষ্যের ৮০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদফতর।

সব দলের সঙ্গে মতবিনিময় করতে চাই - সিইসি

সব দলের সঙ্গে মতবিনিময় করতে চাই - সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন,  আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই। তাই যারা সংলাপে অংশ নেয়নি, তারা ইচ্ছা পোষণ করলে তাদের কথাও শোনার চেষ্টা করবো।  

লিবিয়ায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ায় জগদীশ দাস (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর

ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর

ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। শাশুড়ি আর ননদের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার কথা অনেকবারই শোনা গেছে। এবার শোনা গেল বিশেষ দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর।

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা

‘পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম নীলফামারীর আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে-২০২৩' উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ৯

পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ৯

পাকিস্তানে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। খবর ডন’র।