বিক্ষোভকারীদের সঙ্গে ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের ইঙ্গিতের মধ্যেই ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যদি প্রশ্ন করা হয়, ‘আপনি কী পড়ছেন?’, তিনি হয়তো বেশ সাবলীলভাবেই তার অধ্যয়নরত বিষয়ের নাম বলে দেবেন।
২৭, ৩৫, ৩৩, ৪০ ও ১১! সাধারণ কিছু সংখ্যা মনে হলেও এগুলো একটি দলের পাঁচ ম্যাচে হজম করা গোলের সংখ্যা। চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে এমনই হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশের।
পাঁচ ম্যাচে ১৪৬ গোল হজম করে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
বোমায় বিধ্বস্ত এক স্কুলের বয়লারের নিচের গর্তে গুটিসুটি মেরে থাকা অবস্থায় ভয়ংকর এক সিদ্ধান্তে পৌঁছান কনস্তান্তিন ক্লাসেঙ্কো। বাঁচতে হলে তার বাকি একমাত্র পাটিও কেটে ফেলতে হবে। ইউক্রেনীয় এই পদাতিক সেনার বাঁ পা আগেই ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় উড়ে গিয়েছিল। একই হামলায় তার ডান পা ভেঙে বেঁকে যায়, ফলে হামাগুড়ি দেওয়াও কঠিন হয়ে পড়ে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামে আরও এক পথচারী আহত হয়েছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে আগের নিয়মে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদরাসায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।