‍

চাঁদের বিরুদ্ধে মাগুরায় মামলা

চাঁদের বিরুদ্ধে মাগুরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।

বাংলাদেশকে বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশকে বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।

মোংলা বন্দরে প্রথমবার ৮ মিটার ড্রাফটের জাহাজ ভিড়েছে

মোংলা বন্দরে প্রথমবার ৮ মিটার ড্রাফটের জাহাজ ভিড়েছে

মোংলা বন্দরে প্রথমবার সফলভাবে ৮ (আট) মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে নৌপরিবহন মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়েছে। মোংলা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ ড্রাফটের জাহাজ ভিড়ানোর ক্ষেত্রে এটা একটা রেকর্ড।

ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে ভারতের যা ভূমিকা

ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে ভারতের যা ভূমিকা

ঘটনাটা ঠিক বছরখানেক আগের। দিল্লির জওহর ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নটা ছুঁড়ে দেয়া হল : র‍্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তোলার চেষ্টায় বাংলাদেশ কি ভারতের সাহায্য চেয়েছে? ঢাকায় তাদের পররাষ্ট্রমন্ত্রী তো সেরকমই দাবি করেছেন!

একাধিক পদে লোক নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

একাধিক পদে লোক নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ এগোবে না : কাদের

ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ এগোবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

‘বিশ্ব জুড়ে হানা দিতে চলেছে আরো ‘মারাত্মক’ মহামারী’

‘বিশ্ব জুড়ে হানা দিতে চলেছে আরো ‘মারাত্মক’ মহামারী’

সাবধান। করোনার থেকেও ‘মারাত্মক’ মহামারী থাবা বসাতে পারে পৃথিবীর বুকে। পরবর্তী মহামারীর জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে। সতর্কতা জারি করে এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গেব্রিয়েসাস।

ঘূর্ণিঝড় মোখা : ৪.২১ কোটি ডলারের সহায়তার আবেদন জাতিসঙ্ঘের

ঘূর্ণিঝড় মোখা : ৪.২১ কোটি ডলারের সহায়তার আবেদন জাতিসঙ্ঘের

ঘূর্ণিঝড় মোখা'র প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য জাতিসঙ্ঘ ও এর অংশীদাররা মঙ্গলবার চার কোটি ২১ লাখ মার্কিন ডলারের আবেদন করেছে।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী কাতার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী কাতার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি।