‍

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৩ বিলিয়ন ডলারের ফ্রেমওয়ার্ক ঋণচুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৩ বিলিয়ন ডলারের ফ্রেমওয়ার্ক ঋণচুক্তি স্বাক্ষর

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া আজ ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়াক চুক্তি স্বাক্ষর করেছে।

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৬টা ২০ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় উদ্দেশে রওয়ানা হন তিনি।এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দেশে ২৩ জনের করোনা শনাক্ত

দেশে ২৩ জনের করোনা শনাক্ত

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে

জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে

বাংলাদেশ সরকার দেশ থেকে বিদেশে যাত্রী বহন এবং পণ্য পরিবহনের জন্য বিমান ভাড়া নির্ধারণের জন্য মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদকে সংহতি প্রদর্শনের আহ্বান

রোহিঙ্গা সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদকে সংহতি প্রদর্শনের আহ্বান

জনগণ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের প্রসঙ্গ টেনে বিশ্বশান্তির জন্য দৃশ্যমান হুমকিসমূহ মোকাবেলা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ। 

খেরসনে রুশ হামলায় নিহত ২১

খেরসনে রুশ হামলায় নিহত ২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।