ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের আকাশে সকাল থেকেই ছিল ঝকঝকে রোদ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে, তবে আগের কয়েকদিনের মতো তাপমাত্রা বেশি ছিল না।
২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো: আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। যা হবে দেশের রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি।
১৪৪৪ হিজরির আখেরি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।শুক্রবার বেলা ১১টা থেকে মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন। সময়ের সাথে সাথে মুসল্লিদের আনাগোনা বাড়তে থাকে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে।
সুদানের যুদ্ধরত বাহিনীগুলো শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহ্বানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো তারা। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।