ভোলায় বাস ও অটোরিকশা মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে তিন শ’র ও বেশি লোক নিহত হয়েছেন। একই ঘূর্ণিঝড়ে পাশের দেশ মোজাম্বিকে প্রায় ১০০ লোক নিহত হয়েছেন।
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার শতাধিক মানুষ।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাত জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। গত বছরের নভেম্বরে ফারদিনের মৃত্যুর পর বুশরাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা প্রতিবেদনে হত্যার অভিযোগ থেকে বুশরাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এস্টোনিয়ার আকাশে বুধবার রুটিন টহল দিচ্ছিল একটি জার্মান এবং একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান। অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্টোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে। ঠিক তখনই জার্মানি ও যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে। তবে কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ। এইচআর অ্যান্ড অ্যাডমিন গ্রুপে ‘ডিরেক্টর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়।
মেহেরপুর সদর উপজেলায় হাত-পা বেঁধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।