সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ইংলিশরা। সিরিজ হারের সঙ্গে এবার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে গেল টাইগাররা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা, তা নিয়ে সম্প্রতি সরকারি দলের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা ও মন্ত্রী ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বাংলাদেশে রোহিঙ্গাদের চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তাই সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসলেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমটা হেরে অনেকটায় ব্যাকফুটে বাংলাদেশ। সিরিজের ২য় ম্যাচ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা ১২টায়। আর এই ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাবে তামিম ইকবালের দল।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার সকালেও ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৩ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।
গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।