প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন।