আকিদা আরবি শব্দ, যার অর্থ বিশ্বাস। ইসলামের পরিভাষায় আল্লাহ, তাঁর রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখেরাত ও তাকদিরসহ দ্বীনের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে আকিদা বলা হয়। একজন মুসলিমের বিশ্বাস কোরআন ও সহিহ সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
আকিদা
আব্দুল্লাহ আল-মামুন আশরাফী
‘আকিদা’ আরবি শব্দ। যার আভিধানিক অর্থ সুদৃঢ় বিশ্বাস, আস্থা। পরিভাষায় আকিদা হচ্ছে- এমন সব দ্বিনি বিষয়াদির সমষ্টি, যার ওপর বিশ্বাস স্থাপন করা একজন মুমিনের জন্য অপরিহার্য। এমন সুদৃঢ় বিশ্বাস, যাতে সন্দেহের লেশমাত্র নেই। (আকিদাতুত তাওহিদ ফিল কোরআনিল কারিম : ড. মুহাম্মদ আহমদ মালকাবি)