ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে নিয়োজিত সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফের কুকুরের আক্রমণে চার শিশু আহত হয়েছে। একের পর এক কুকুর ও শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে। গত মাসেই উপজেলায় কুকুরের কামড়ে আটজন এবং শিয়ালের আক্রমণে নয়জন আহত হয়েছিলেন।
সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হামলায় মারা গেছেন মা। আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন। রবিবার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের বিরুদ্ধে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মচারী বিশ্বজিৎ বড়ুয়ার বিরুদ্ধে এক কিশোরকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।