রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া এসব হামলায় নিহত হয়েছে পাঁচজন। রুশ হামলায় বিশেষ করে কিয়েভ ও খারকিভ অঞ্চলে ক্ষতি হয়েছে বেশি।
ইউক্রেনজুড়ে
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও হামলা চালানো হয়েছে উত্তরের খারকিভ, দক্ষিণের ওডেসা এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে।