ওজন কমাতে স্বাস্থ্যকর খাবারের তালিকায় এখন চিয়া, তিসি বা তুলসীর বীজের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ইসবগুলও।
ইসবগুল
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচতে পরিবারের বয়স্করা ইসবগুলের সাহায্য নেন। ওষুধের চেয়ে কোনো অংশে কম নয় এটি। কিন্তু ইসবগুল কেবল কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় না। এই হোলগ্রেনের আরও অনেক উপকারিতা আছে।
খাবারে ফাইবারের উপস্থিতি খুব প্রয়োজন। হজমের প্রক্রিয়াকে সুস্থ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটি।
ইসবগুল সাধারণত পেট পরিষ্কার করার জন্য খাওয়া হয়। কিন্তু উপকারী এই দানা আরও অনেকভাবে শরীরকে সুস্থ রাখতে কাজ করে, সেকথা কি জানতেন?