সাধারণ নির্বাচনের পর ভোট গণনা চলছে নেপালে। প্রাথমিক গণনায় ব্যাপকভাবে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের (জেন-জি) পছন্দের ও চলতি ২০২৫ সালের সেপ্টেম্বরে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।
গণ-অভ্যুত্থান
তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি। যার বাংলা নাম 'রক্তিম'।
আজ ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভের পথে উনসত্তরের গণ-অভ্যুত্থান ছিল মাইলফলক। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে শহীদ হন নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমানসহ অনেকে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বিকালে গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে।
আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয়ের শহীদদের মরদেহ শনাক্তে কাজ করছে সিআইডি। এরইমধ্যে কবর থেকে তোলা ৮টি মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি।
অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে অদ্যাবধি ৩৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. সাদিকুল ইসলাম স্বপন রচিত ‘জুলাই গণ-অভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।