গোলাগুলি

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ৪

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ৪

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। এ সময় গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া গোলাগুলিতে জেএসএস(সন্তু) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।