বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ও মেক্সিকো মুখোমুখি হয়ে উত্তেজনাপূর্ণ লড়াই দেখালেও কোনো দলই জয় পায়নি। মেক্সিকো সিটির নবনির্মিত এস্তাদিও বানর্তে-এ অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয় ০-০ গোলের ড্রয়ে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ও মেক্সিকো মুখোমুখি হয়ে উত্তেজনাপূর্ণ লড়াই দেখালেও কোনো দলই জয় পায়নি। মেক্সিকো সিটির নবনির্মিত এস্তাদিও বানর্তে-এ অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয় ০-০ গোলের ড্রয়ে।
মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পাঁচ গোলের দুর্দান্ত ধারা থেমে গেল লিওনেল মেসির। রবিবার টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।এদিন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে গোলশূন্য থাকেন।
পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি।
ফিফা বিশ্বকাপ ফুটবলে কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও মেক্সিকো। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০ প্রথমার্ধে ৬২ শতাংশ বল দখলে রেখেছে মেক্সিকো ও বাকি ৩৮ বল দখলে রেখেছে পোল্যান্ড। প্রথমার্ধে মেক্সিকো ৪ টি শট নিলেও পোল্যান্ড কোনো শট নিতে পারেনি।
২২তম ফিফা বিশ^কাপে গ্রুপ-ডি’তে নিজেদের প্রথম ম্যাচে আজ গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক ও তিউনিশিয়া। পুরো ম্যাচে বেশিরভাগ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি ডেনমার্ক। ১১টির মধ্যে ৫টি শট গোলবারে নিয়েও লক্ষ্য ভেদ করতে পারেনি ড্যানিশরা। পক্ষান্তরে ১৩টির মধ্যে মাত্র ১টি শট টার্গেটে করেও সাফল্য পায়নি তিউনিশিয়া।
স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত সময় পার করছিল রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে ছিল ২১ গোল। সেই রিয়াল শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালের নাগালই পেল না! সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ভিয়ারিয়াল।