২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন ফিলিপাইনের তারকা জিমনেস্ট কার্লোস ইউলো। যা তার ক্যারিয়ারের প্রথম এশিয়ান গেমস সোনা।
২৪ সেপ্টেম্বর জাপানের নাগায়া সিটি জেনারেল জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৪.৬৬৬ স্কোর অর্জন করেন সোনা জিতে নেন তিনি। এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের পদকহীন ব্যর্থতার এক মধুর প্রতিশোধ নিলেন ইউলো।