মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীর ঠিক ছয় দিন পর মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটল।
ঝুঁকিতে
বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং বিনিয়োগে খরার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। ফলে কাক্সিক্ষত হারে বাড়ছে না কর্মসংস্থান। শ্লথ গতিতে এগোচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এজন্য এসব ঝুঁকি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, বাজার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ভোগ এবং চাহিদার ভারসাম্য রক্ষার কথা বলেছে আইএমএফ।
ডেঙ্গুর সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সাল। শীতকালে সাধারণত ডেঙ্গুর সংক্রমণ কমলেও এবার ডিসেম্বর শেষেও তেমন আলামত দেখা যায়নি। ডেঙ্গুতে এখনো সারাদেশে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছেন।
ডায়াবেটিস একটি বিপাকজনিত সমস্যা, যেখানে রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আমাদের দেহের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়, যা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে দেহের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে।
নিম্নমানের ওয়েবসাইট তৈরিসহ নানা কারণে ঝুঁকিতে রয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া সাইবার নিরাপত্তা দুর্বল হওয়ার পেছনে রয়েছে, নিয়মিত ওয়েবসাইট মনিটরিং না করা, পাসওয়ার্ড আদান প্রদান ও সাইবার অডিট না হওয়া। এসব দুর্বলতার কারণে প্রায়ই তথ্য ফাঁসের ঘটনা ঘটছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে।
ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন শত শত ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে। এর ফলে হাসপাতালগুলোতে রোগীদের প্রচণ্ড চাপ বাড়ছে। এতে শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন।
সকল হজযাত্রীর গত ৩১ মে তিন দিনের মধ্যে ভিসা করানোর নির্দেশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ছয়দিন অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর ভিসা করানো সম্ভব হয়নি। মঙ্গলবার পর্যন্ত ৩৩ হাজারের বেশি হজযাত্রীর ভিসা করানো বাকি আছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বালিয়াড়িতে দেয়া হয়েছে লাল পতাকা। উপকূলবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরিপে দেখা গেছে, রাজধানীর ৫৮টি মার্কেট ও শপিংমল অরক্ষিত অবস্থায় রয়েছে।