নগরকান্দা

মাদক-দুর্নীতিমুক্ত নগরকান্দা-সালথা গড়তে চাই : শামা ওবায়েদ

মাদক-দুর্নীতিমুক্ত নগরকান্দা-সালথা গড়তে চাই : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৎ কাজ করা, মানুষের জন্য সেবা করা এবং সংগঠনকে ঠিক করার কাজ অনেক কঠিন, মাইকে বক্তৃতা দেওয়া অনেক সহজ। 

 

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দী এলাকাট ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ডিম বিক্রির সঞ্চয় উপহার দিলেন নারী, আবেগাপ্লুত শামা ওবায়েদ

ডিম বিক্রির সঞ্চয় উপহার দিলেন নারী, আবেগাপ্লুত শামা ওবায়েদ

একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে বসেছিলেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় একটি মাটির ব্যাংক হাতে নিয়ে তার সামনে এসে হাজির হন বোরকা পড়া এক নারী। একপর্যায় নির্বাচনের খরচের জন্য শামা ওবায়েদকে ঢাকাভর্তি ওই মাটির ব্যাংকটি উপহার দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হয়ে শামা ওবায়েদ নারীর হাত থেকে মাটির ব্যাংক নিয়ে আবেগাপ্লুত হয়ে তাকে বুকে টেনে নেন।

নগরকান্দায় কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

নগরকান্দায় কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে ২ সহোদর কৃষকের ৩টি বসতঘরসহ একাধিক গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদপুরের নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের হিয়াবলদি কাজিকান্দা গ্রামের মধ্যবর্তী স্থানে রুবেল শেখ (১৯), কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৯টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান।