পারিবারিক কলহের জেরে নরসিংদীর মাধবদীতে দুই সন্তানকে বিষ খাইয়ে উর্মি (২২) নামের এক গৃহবধূ বিষপান করেছেন বলে জানা গেছে
পারিবারিক কলহের জেরে নরসিংদীর মাধবদীতে দুই সন্তানকে বিষ খাইয়ে উর্মি (২২) নামের এক গৃহবধূ বিষপান করেছেন বলে জানা গেছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রীসভায় স্থান পাওয়ার খবরে নরসিংদীজুড়ে বইছে আনন্দ উচ্ছ্বাস।
নরসিংদীর দূর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনায় এক ছাত্রদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার(১ আগস্ট) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকা এই ঘটনা ঘটে।
পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে খরচ বেশি, কিন্তু বাজারে দাম কম। এমন পরিস্থিতির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামারি ও ডিলাররা।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রনিকে(২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
অবশেষে জানা গেল নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে ছিনতাইকারীদের হামলায় নিহত পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের প্রকৃত পরিচয়। ২৫ বছর ধরে যাঁকে স্থানীয় মানুষ ঘরবাড়ি ও স্বজনহীন বলে জানত, তাঁর আসল নাম ওয়াহিদা বেগম (৭০)।
নরসিংদীর মনোরহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের চর আহাম্মদ পুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।