পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচকেদের তিনি জানিয়েছেন, মাঠে ফেরার মতো মানসিক প্রস্তুতি তার নেই। ‘জাং নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী এই ব্যাটার ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
প্রতিযোগিতা
রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের হাতেকলমে দক্ষতা যাচাই এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘সিভিস্পার্ক ১.০: ইগনাইট ইয়োর ইনার ইঞ্জিনিয়ারিং’।
শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিত্রাঙ্কন, আবৃত্তি ও নৃত্যের মতো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
শিক্ষার্থীদের আবারও বইয়ের কাছে ফিরিয়ে আনা, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটানো এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জেলা জোন-২-এর লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় লাকসাম উপজেলার ২৪টি মাদরাসার ২৪৫ জন হাফেজ শিক্ষার্থী অংশ নেয়।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন।
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।