গাজীপুরের টঙ্গীতে নির্মাণের ছয়মাসের মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা।