ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বইমেলার
আরও দুই দিন বাড়ানো হয়েছে অমর একুশে বইমেলা-২০২৪ এর সময়সীমা। ফলে ২৯ ফেব্রুয়ারির পর আগামী ১ ও ২ মার্চ শুক্রবার এবং শনিবারও অনুষ্ঠিত হবে মেলা।
অমর একুশে বইমেলার ২৬তম দিনে কবিতা ৯৮, উপন্যাস ৩৪, গল্প ২৯, প্রবন্ধ ১৩ ও অন্যান্য ১৪টিসহ নতুন বই এসেছে মোট ২৪৬টি।
ফেনীতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন লেখক, পাঠক ও সাংস্কৃতিক সংগঠকরা।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বড় অংশজুড়েই চলছে স্টল-প্যাভিলিয়ন নির্মাণের কাজ। প্যাভিলিয়ন মজবুত করতে ব্যবহার করা হচ্ছে নানা উপকরণ। এতে খরচের সাথে বেড়েছে সৌন্দর্য্যও। ফেব্রুয়ারি মাসে লেখক-পাঠকের কেন্দ্রস্থল হয়ে উঠবে অস্থায়ী এসব স্থাপনা।
দোরগোড়ায় এসে গেল ভাষার মাস ফেব্রুয়ারি। চলছে বইমেলার নানা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫২’র সেই ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে অমর একুশে বইমেলা।
আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করবেন এ বইমেলা। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।