বন্যপ্রাণি

বসছে রোবটিক ক্যামেরা, হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প

বসছে রোবটিক ক্যামেরা, হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প

সংরক্ষিত বনের ভেতর দিয়ে চলে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ২৭ কিলোমিটার অংশ। এমন জায়গায় রেললাইন তৈরি করা হয়েছে, যেটি ছিল এশিয়ান হাতির করিডর (চলচলের পথ)। এভাবে লাইন স্থাপনের কারণে হাতির চলাচলের পথে বাধা তৈরি হয়। যদিও হাতির চলাফেরা নির্বিঘ্ন করার জন্য রেললাইনের ওপর নির্মাণ করা হয় ওভারপাস ও আন্ডারপাস।