বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে ফার্নেস অয়েলের (এইচএফও) মূল্যহার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আজ রাত ১২ টা থেকে কার্যকর হবে।
বিইআরসি
খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন Biodiversity Ecosystem Restoration and Community Resilience (BERCR) in CHT প্রকল্পের উদ্যোগে ভিসিএফ, উইমেন-হেডম্যান, কার্বারি নেটওয়ার্কের সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
এক লাফে ইউনিট প্রতি ১৩ টাকা বাড়ানো হলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। অর্থাৎ, ১৬ টাকা থেকে বাড়িয়ে প্রতি ইউনিট গ্যাসের দাম ২৯.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র বিরোধিতার মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেওয়া প্রতিনিধিরা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, ‘দেশে গ্যাস-বিদ্যুতের দাম সহসাই বাড়বে না।’সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চলতি ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ রোববার (৩ ডিসেম্বর)। এক মাসের জন্য এলপিজির এ নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশ-২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। যাতে কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা সরকারকে দেয়।
খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১৬ টাকা বাড়িয়ে বুধবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।