ইন্দোনেশিয়ার বন ও পিটভূমির আগুনের ধোঁয়ায় বিপজ্জনক হয়ে উঠেছে মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের বাতাস।
মালয়েশিয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।
মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের কেমামানকে অবৈধ অভিবাসী (পিএটিআই) মুক্ত করতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অভিবাসী নিয়োগকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এ দাবিতে রোববার কেমামানে সমাবেশ করেছে দেশটির রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাকর্মীরা।
‘মাদানি দিহায়াতি, উম্মাহ দিবারকাতি’ প্রতিপাদ্যে মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে ধর্মীয় আলোচনা, দরুদ-সালাম, কোরআন তিলাওয়াত ও শোভাযাত্রায় অংশ নেন হাজারো মুসল্লি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে। এই অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, একটু প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে। এ জন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ৬৭ হাজার বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান রাখছেন তারা। এ তথ্য জানিয়েছেন এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোভি তাজউদ্দিন।
বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। যার বায়ুমান স্কোর ১৬১।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএস-এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি মালয়েশিয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।