ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এক আশাবাণী শুনিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। খবর আলজাজিরার।
মুদ্রাস্ফীতি
অতীতে জ্বালানি মজুদ ও সরবরাহ নিয়ে মিথ্যা তথ্য দেয়ার কারণে বর্তমানে জনগণ সরকারের দেওয়া তথ্য বিশ্বাস করছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও শেয়ার বাজারের অনিশ্চয়তা, সবকিছু মিলে মানুষ এখন নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগের দিকে ঝুঁকছে।
ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামের পতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এটাকে ‘অশনি সংকেত’ বলেই মনে করছে দেশটির অর্থনীতিবিদরা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেয়া হয়েছে।
মহাসড়কে তৈরি পোশাকের কার্ভার্ডভ্যানে চুরি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ মূল্যস্ফীতির কারণে রফতানি আদেশ কমছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তারা বলেছেন, চুরি বন্ধ না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারে।
পাকিস্তানে ৪৮ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।
বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।
দেউলিয়া ঘোষণার পর জনরোষে পড়ে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। এরপর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। এরমধ্যে নতুর করে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথম মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে৷ ডিস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী জার্মানিতে চলতি মাসে মুদ্রাস্ফীতির হার ৭.৯-এ ঠেকেছে৷