রেমাল

ঈদের দিনে রাষ্ট্রপতি স্মরণ করলেন রেমালে ক্ষতিগ্রস্তদের

ঈদের দিনে রাষ্ট্রপতি স্মরণ করলেন রেমালে ক্ষতিগ্রস্তদের

মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই দিনে কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেব: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব।

ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০ উপজেলায় ভোট কাল

ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০ উপজেলায় ভোট কাল

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া উপকূলীয় ২০ উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার (৯ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়। এই সময়ের পর প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রচারণা চালালে জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের ঝুঁকিতেও পড়তে পারেন।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিএনপি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিএনপি

দেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে বুধবার (৫ জুন) পটুয়াখালী পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

ঘূর্ণিঝড় রেমাল: মোরেলগঞ্জে নিরাপদ পানির সংকটে ২ লাখ মানুষ

ঘূর্ণিঝড় রেমাল: মোরেলগঞ্জে নিরাপদ পানির সংকটে ২ লাখ মানুষ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ লাখ মানুষ সুপেয় ও ব্যবহার উপযোগী পানি পাচ্ছে না। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ উপজেলাটির পৌরসভা ও ১৬টি ইউনিয়নের সকল জলাধারে প্রবেশ করেছে সমুদ্রের লবণাক্ত পানি, গাছপালার পাতা, হাঁস-মুরগির মৃতদেহ, ড্রেন ও সেপটিক ট্যাংকের ময়লা আবর্জনা

রেমালে মোরেলগঞ্জে ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

রেমালে মোরেলগঞ্জে ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩০ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে ধসে যাওয়া সড়কগুলোর মধ্যে কার্পেটিং সড়ক ১২০ কিলোমিটার। ইট সোলিং ও হেরিংবন্ড সড়ক ২৮০ কিলোমিটার, ব্রিজের সংযোগ সড়ক ৮টি ও ৩০টি কাঠের পুল।

রেমালে কন্টোল রুমের দায়িত্ব পালনে অবহেলা, প্রকৌশলীকে শোকজ

রেমালে কন্টোল রুমের দায়িত্ব পালনে অবহেলা, প্রকৌশলীকে শোকজ

বগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ‘রেমালের’ জরুরি তথ্য সংগ্রহ এবং বিতরণের জন্য কন্ট্রোলরুমের দায়িত্বে থাকলেও তা পালন করেননি এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। ফলে তার কাছ থেকে জলোচ্ছ্বাসের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কোনো তথ্যই পায়নি প্রশাসন বা সাধারণ মানুষ।

ভারতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৩৬ জনের ‍মৃত্যু

ভারতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৩৬ জনের ‍মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি রাজ্যে ভারী বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই অঞ্চলের আটটি রাজ্যে সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় রেমাল : সুন্দরবন থেকে ৪০টি প্রাণীর মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমাল : সুন্দরবন থেকে ৪০টি প্রাণীর মরদেহ উদ্ধার

উপকূলের রক্ষাকবজ সুন্দরবন। সেই সুন্দরবন ক্ষতবিক্ষত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। ঝড় চলে গেলেও সুন্দরবনে রয়ে গেছে সেই ক্ষতচিহ্ন। মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪০টি বন্যপ্রাণীর মরদেহ। বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল এসব মৃতদেহ।