করোনাভাইরাসের ভুয়া রিপোর্টের মামলায় জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
সাবরিনা
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন।
করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ায় প্রতারণা মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার জামিন নাকচ করে দিয়েছেন আদালত।
কোভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ও জেকিজি হাসপাতালের চেয়ারম্যান ডা.সাবরিনাকে প্রথম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রতারণার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ডা. সাবরিনার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে জালীয়াতি করার অভিযোগে গ্রেফতারকৃত জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে প্রথম জাতীয় পরিচয় পত্র গোপন করে নতুন আরেক টি জাতীয় পরিচয় পত্র করায় নির্বাচন কমিশন মামলা করেছে।
জালিয়াতি করে দুটি জাতীয় পরিচয় পত্র নেওয়া জেকেজি হেলকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দুটি জাতীয় পরিচয়পত্রই (এনআইডি) ব্লক (অকার্যকর) করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ডাঃ সাবরিনার বিরুদ্ধে মামলা করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।