সৈকত

পারকি সৈকতে বালু উত্তোলন ঠেকাল স্থানীরা, সরঞ্জাম জব্দ করল পুলিশ

পারকি সৈকতে বালু উত্তোলন ঠেকাল স্থানীরা, সরঞ্জাম জব্দ করল পুলিশ

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারকি সমুদ্র সৈকতে প্রকাশ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে বালু উত্তোলনে নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

স্প্যানিশ সীমান্তে মৃত্যু ছাড়াল ৮৩, সৈকতে আটকা হাজারো অভিবাসীর মানবেতর দিনযাপন

স্প্যানিশ সীমান্তে মৃত্যু ছাড়াল ৮৩, সৈকতে আটকা হাজারো অভিবাসীর মানবেতর দিনযাপন

ক্ষুধার জ্বালা, স্থানীয়দের ক্ষোভ আর স্পেনের মূল ভূখণ্ডে যেতে না পারার হতাশা—সব মিলিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউটায় মানবেতর জীবনযাপন করছেন হাজারো অভিবাসী। মরক্কো সীমান্ত দিয়ে আকস্মিক এই বিশাল অনুপ্রবেশের পর ছোট্ট এই ভূখণ্ডে তৈরি হয়েছে নজিরবিহীন এক সংকট।

কক্সবাজার সৈকতে ভাটার স্রোতে ভেসে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

কক্সবাজার সৈকতে ভাটার স্রোতে ভেসে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে বাবা ছেলে গোসলে নেমে ভাটার তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ সময় তার ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়াকাটার সৈকতে যুবকের মরদেহ

কুয়াকাটার সৈকতে যুবকের মরদেহ

পর্যটনকেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গামতির ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। উদ্ধারের সময় তার গায়ে সাদা গেঞ্জি ও পরনে কালো প্যান্ট ছিল।

কুয়াকাটা সৈকতে দড়িটানা প্রতিযোগিতা, মেতে উঠলেন দর্শনার্থীরা

কুয়াকাটা সৈকতে দড়িটানা প্রতিযোগিতা, মেতে উঠলেন দর্শনার্থীরা

সাগরের গর্জন আর উষ্ণ বাতাসের কুয়াকাটা সমুদ্র সৈকত এখন পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে সৈকতে আগত পর্যটকদের দড়িটানা প্রতিযোগিতা। এতে অংশ নেন রংপুর ও ঢাকার মিরপুর এলাকার পর্যটকরা। তারা সবাই বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।