রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্লোগান
বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউজিসির এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক। শহরের বিভিন্ন সড়ক হয়ে মিছিল এসে মিলিত হয়েছে উদ্যানে। ছাত্রসমাবেশস্থলে একটা স্লোগান বেশি শোনা যাচ্ছে- ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।
সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষ্যে মঞ্চে তিনি এ স্লোগান দিচ্ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগারের বিরুদ্ধে দেওয়া অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের ব্যাখ্যা দিতে জেলার আইনজীবী সমিতির সম্পাদক মো: মফিজুর রহমান বাবুলসহ ২১ আইনজীবী হাইকোর্টে হাজির হয়েছেন।
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আজ কার্যতালিকায় রয়েছে।
শুক্রবার বিকালে ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ।