☰
✕

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

১৩ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, এসআরইউ ১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।