☰
✕

শিল্পাঞ্চলের নিরাপত্তায় গাজীপুরে কাজ করছে ১৯ প্লাটুন আনসার

২৭ নভেম্বর, ২০২৬

 

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে জেলার ১৮টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, আনসার সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে।

মোতায়েন করা আনসার সদস্যরা ডেগেরছালা-গাছা, সাইনবোর্ড, কলেজগেট, এশিয়া পাম্প, জরুন, নওজোড়, ভোগড়া, সালনা, মৌচাক, আমবাগ-কাটা, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, হোতাপাড়া, বাংলাবাজার, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী ও কাশিমপুরসহ ১৮টি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টে দায়িত্ব পালন করছেন।