বাবা-মায়ের অভ্যাসের প্রভাব পরে সন্তানের উপর

০১ ডিসেম্বর, ২০২৪

শিশুরা  অনুকরণপ্রিয়। বাবা-মা কিংবা আশেপাশের মানুষের কাছ থেকেই সে শেখে আচরণ এবং শৃঙ্খলা। ফলে শিশুকে সুশৃঙ্খল করতে চাইলে বাবা-মাকে সচেতন হতে হবে। কেবল বকাঝকা করেই শিশুকে বাগে আনা সম্ভব নয়। জেনে নিন কিছু টিপস।

শিশুদের বকাঝকা করবেন না। এতে বরং তারা আরও অবাধ্য হয়ে উঠবে। তাদের ভালোবেসে বুঝিয়ে ভুল শোধরানো জরুরি। এছাড়াও সমালোচনা শিশুদের নিরুৎসাহিত করতে পারে। তাই সমালোচনা করবেন না। বরং কৃতজ্ঞতা প্রকাশ করা শেখান। এতে অন্যদের প্রতি কৃতজ্ঞতা দেখানো কতটা গুরুত্বপূর্ণ, তা তারা বুঝতে পারবে।