রেসিপি: করলা দিয়ে শিং মাছের ঝোল

১০ ডিসেম্বর, ২০২৪

শীতের দুপুরে ঝোল তরকারি খেতে দারুণ লাগে। সেটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তবে একটু ভিন্ন স্বাদ পেতে রান্না করতে পারেন করলা দিয়ে শিং মাছের ঝোল।তাহলে চলুন জেনে নেয়া যাক করলা দিয়ে শিং মাছের ঝোল রান্নার সহজ রেসিপি-

উপকরণ

প্রণালি

প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একে একে পেঁয়াজ রসুন ও আদা বাটা দিয়ে সামান্য পানিসহ কষিয়ে নিন। এরপর একে একে গুঁড়া মসলা গুলো সহ লবণ দিয়ে আরো একটু পানি দিয়ে সময় নিয়ে মসলাটা কষিয়ে নিতে হবে। মসলা কষানোর সময় চুলার আঁচ অল্প রাখতে হবে।

মসলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ৫ মিনিট ঢেকে দিয়ে কষিয়ে এরপর মাছগুলো তুলে নিতে হবে। আলু দিয়ে ঢেকে দিয়ে আলু হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।  আলু সিদ্ধ হয়ে গেলে করলা দিয়ে একবার নেড়ে চেয়ে মসলা মাখিয়ে আবারো এক কাপ পানি দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে।

এবার কষানো মাছগুলো দিয়ে প্রয়োজন মত ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোল কমে এলে জিরা গুঁড়া এবং কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। এরপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।