☰
✕

যশোরে বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

১৩ ডিসেম্বর, ২০২০

যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দূর্ঘটনায় মাসুদ রানা নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (১৩ ডিসেম্বর) বরিশাল থেকে মাসুদ রানা মটর সাইকেল যোগে যশোরে আসছিলো। দুপুরে সদর উপজেলার হুদারাজাপুর নামকস্থানে পৌঁছালে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের সাথে মটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। স্থানীয় লোকজন পরিবহনটিকে আটক করে । লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত মটর সাইকেল আরোহী মাসুদ রানা বরিশাল পলিটেকনিক ইন্সটিউিটের তৃতীয় বর্ষের ছাত্র। সে মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাহাদুর গ্রামের বাসিন্দা শামসুল হকের ছেলে।