০১ অক্টোবর, ২০২৫
প্রশ্ন : জুমার খুতবার সময় নামাজ পড়া এবং কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি মসজিদের দানবাক্স চালানোও নিষিদ্ধ। প্রশ্ন হলো, যখন কাতার দিয়ে দানবাক্স নিজের সম্মুখে আসে, তখন হাত দিয়ে বাক্স চালিয়ে দেওয়া জায়েজ হবে কি না?
-সাইফুল ইসলাম, ঢাকা
উত্তর : খুতবার সময় বাক্স চালানো নিষিদ্ধ। নিষিদ্ধ কাজে প্রত্যক্ষভাবে জড়িত হওয়াও নিষিদ্ধ। (হেদায়া : ১/২৩১-২৩২, আদ্দুররুল মুখতার : ৬/৩৬০, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৫/১২১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৪০১)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।