নোংরা পরিবেশে চিড়া-মুড়ি তৈরি, গুনতে হলো জরিমানা

২৯ ডিসেম্বর, ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় কর্তৃক শহরের নতুন বাজার ও গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিড়া ও মুড়ির মোয়া তৈরি করার অপরাধে চাঁদপুরে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় কর্তৃক শহরের নতুন বাজার ও গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিড়া ও মুড়ির মোয়া তৈরি করার অপরাধে ‘মায়ের দোয়া চিড়া ও মুড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।