ফুটব‌লে 'পেনা‌ল্টি' শ‌ব্দের অর্থ জা‌নেন কি?

০৪ জুলাই, ২০২৬

ফুটবল খেলায় ‘পেনাল্টি’ শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। তবে মজার ব্যাপার হলো, নিয়মিত খেলা দেখেন এমন অধিকাংশ মানুষই বহুল প্রচলিত এই শব্দের আসল বাংলা অর্থ জানেন না! সাধারণত ইংরেজি ‘পেনাল্টি’ (Penalty) শব্দের বাংলা অর্থ হলো ‘শাস্তি বা ‘দণ্ড’। জীবনের স্বাভাবিক নিয়মে এই শাস্তি শব্দটির সাথে ভয় আর অনুতাপ জড়িয়ে থাকলেও, ফুটবল মাঠে এসে এই শাস্তি’র রূপ ও অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সেখানে এক পক্ষের জন্য যা চরম দণ্ড, অপরপক্ষের জন্য তা-ই হয়ে ওঠে পরম আনন্দের উপলক্ষ।

খেলায় পেনাল্টি গোলের এক মহাসুযোগ। ছবি: সংগৃহীত

আইন বা প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে নিয়ম অমান্য করলে আর্থিক জরিমানা বা শারীরিক সাজা পেতে হয়। একে আমরা ‘আর্থিক দণ্ড’ বা শাস্তি বলি। তবে ফুটবল বা ক্রীড়াঙ্গনে এর প্রয়োগ এবং অর্থ একেবারেই আলাদা। খেলার মাঠে ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষ দলের কেউ বড় কোনো নিয়ম ভঙ্গ বা ফাউল করলে রেফারি শাস্তিস্বরূপ সরাসরি গোল করার সুযোগ দেন। পরিভাষায় একে ‘পেনাল্টি কিক’ বলে। সহজ বাংলায় যাকে বলা হয় ‘শাস্তিমূলক শট’। 

পেনাল্টি কিক নেওয়ার সময় গোলরক্ষক আর পেনাল্টিদাতার মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াই। ছবি: সংগৃহীত

তবে অর্থ না জানলেও খেলার মাঠে সাধারণত আমরা ‘পেনাল্টি’ শব্দটাই সরাসরি ইংরেজি উচ্চারণে ব্যবহার করে থাকি। মজার বিষয় হলো, অপরাধের শাস্তি হিসেবে এর উৎপত্তি হলেও খেলায় ফাউলের শিকার হওয়া দলের জন্য এই পেনাল্টি গোলের এক মহাসুযোগ। পেনাল্টি কিক নেওয়ার সময় গোলরক্ষক আর পেনাল্টিদাতার মধ্যকার কয়েক গজের মনস্তাত্ত্বিক লড়াই গ্যালারিতে কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে তোলে। 

তাই সাধারণ বা আইনি জীবনে পেনাল্টি মানেই একরাশ হতাশা ও জরিমানা হলেও, সবুজ গালিচায় ফুটবলপ্রেমীদের কাছে এটি ম্যাচ জয়ের সবচেয়ে বড় ট্রাম্পকার্ড।